মাধবদীতে পৌরসভার বর্জ্যে পরিবেশ দূষণ বন্ধের দাবিতে সড়ক অবরোধ
১৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে মাধবদী ও নরসিংদী পৌরসভার বর্জ্যে পরিবেশ দূষণ হচ্ছে-এমন অভিযোগ করে মাধবদী থানা মার্কাজ মসজিদ ও এর আশপাশের এলাকাকে পরিবেশ দূষণমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় ‘মাধবদী থানার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এই কর্মসূচি করা হয়।
সড়কে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এই মানববন্ধনে অংশ নেন স্থানীয় মার্কাজ মসজিদের মুসল্লিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিক্ষুব্ধ মানুষ। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা বিলপাড়- নরসিংদী-টু-মদনগঞ্জ সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। পরে স্থানীয় প্রশাসনের পক্ষ হতে সমস্যা দূর করার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়া হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, পৌর শহরের সব ময়লা এনে নিয়মিত মদনগঞ্জ সড়কের পাশে ফেলা হয়। পবিত্র মার্কাজ মসজিদ এলাকায় পরিবেশ দূষণের কারণে মুসল্লিদের ইবাদত-বন্দেগিসহ সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। এর পবিত্রতা রক্ষা এবং জনস্বাস্থ্য বিবেচনায় এলাকাটিকে দ্রুত দূষণমুক্ত করা জরুরি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য তারা স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, স্থানীয়রা ময়লা অপসারণের দাবিতে সড়ক অবরোধ করে রাখেন। জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে প্রথমে পুলিশ ফোর্স পাঠানো হয়। কিন্তু তারা সড়ক অবরোধ থেকে সরে না যাওয়ায় বিষয়টি পৌর প্রশাসককে জানানো হয়। পরে ঘটনাস্থলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে তাদের সঙ্গে কথা বলেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি সমাধান করবেন-এমন আশ্বাস দিলে তারা অবরোধ থেকে সরে যান।
এ বিষয়ে মাধবদী পৌরসভার প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা