মাধবদীতে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক
১৯ এপ্রিল ২০২৬, ০৯:২৪ পিএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৬, ১০:৩১ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আবুল কালাম আজাদ (৫৭) নামে এক বৃদ্ধকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে মাধবদী থানার মহিষাশুরা ইউনিয়নের বালুসাইর উত্তরপাড়া গ্রামে
এ ঘটনা ঘটে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, বালুসাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই গ্রামের আবুল কালাম আজাদ তাকে ফুসলিয়ে নিজ বাড়িতে নিয়ে যায় এবং ধর্ষণ করে। এ ঘটনার পর শিশুটিকে একটি আইসক্রিম কিনে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। বাড়িতে গিয়ে শিশুটি তার মা-বাবাকে ঘটনা জানালে তার বাবা ও স্থানীয় লোকজন আবুল কালামকে আটক করে গণপিটুনির চেষ্টা করে। খবর পেয়ে মাধবদী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে জনতার কাছ থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। এ সময় উত্তেজিত জনতা আবুল কালামের বাড়িঘরে ভাঙচুর চালায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনো
ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, আবুল কালাম আজাদ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। ভুক্তভোগীর পরিবারও মামলা করার জন্যে থানায় এসেছেন। মামলার পর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি