মাধবদী এসপি ইনস্টিটিউশনে বই উৎসব অনুষ্ঠিত
০১ জানুয়ারি ২০১৯, ০৮:০২ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পিএম
নিজস্ব প্রতিবেদক
সারাদেশের ন্যায় নতুন বছরের প্রথমদিনে মাধবদী এসপি ইনস্টিটিউশনের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ উপলক্ষে বই উৎসব পালন করা হয়েছে। মঙ্গলবার (১ লা জানুয়ারি) সকাল ১০ টায় মাধবদী এসপি ইনস্টিটিউশন প্রাঙ্গনে পূর্ব নির্ধারিত কর্মসূচী হিসেবে এ উৎসব পালন করা হয়।
মাধবদী এসপি ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু কিরন কুমার দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত বই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্কুল পরিচালনা পরিষদের সদস্য ও নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ'র পরিচালক মোঃ আনোয়ার হোসেন কমিশনার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সদস্য মোঃ হাবিবুর রহমান ও মাধবদী থানা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আল-আমিন সরকার। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন স্কুলের সহকারী শিক্ষক ও মাধবদী পৌরসভার কাউন্সিলর মোঃ হেলালুদ্দীন, শিক্ষক প্রতিনিধি মোঃ মনোয়ার হোসেন, তোফায়েল আহম্মেদ লিটন, হাসনে ভানু প্রমূখ।
অনুষ্ঠানে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ৩ হাজার শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ করা হয়। নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা