বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ: মাধবদীতে র্যালী লিফলেট বিতরণ
০৮ মে ২০১৯, ০৬:৩০ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:২১ পিএম
মাধবদী প্রতিনিধি ॥
বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ-২০১৯ উপলে নরসিংদীর মাধবদীতে মানববন্ধন ও লিফলেট বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (৮মে) সকাল সাড়ে ১০ টায় নিরাপদ সড়ক চাই (নিসচা) মাধবদী থানা শাখার উদ্যোগে শহরের রাইনওকে মার্কেটের সামনে থেকে একটি র্যালী বের করা হয়।
র্যালীটি মাধবদীর ঢাকা-সিলেট মহাসড়ক প্রদণি করে বাসস্ট্যান্ডে এসে মানববন্ধনে মিলিত হয়। মাধবদী থানা শাখা নিসচা সাধারণ সম্পাদক খন্দকার শাহিন ও সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস এর সঞ্চালনায় এ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ট্রাফিক ইন্সপেক্টর আমিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাধবদী থানা শাখা নিসচা’র উপদেষ্টা সাপ্তাহিক খোরাক পত্রিকার সম্পাদক কবি এমদাদুল ইসলাম খোকন, মাধবদী থানা প্রেসকাবের সভাপতি মোঃ আল-আমিন সরকার, মাধবদী থানার উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন নিসচা মাধবদী থানা শাখার সহ-সভাপতি মনিরুজ্জামান মনির ও মোস্তাকিম মিয়া। এসময় উপস্থিত ছিলেন নিসচা মাধবদী থানা শাখার, অর্থ সম্পাদক গোলাপ মিয়া, যুব বিষয়ক সম্পাদক হানিফ মাস্টার, কার্যকরি সদস্য এম. শরীফ হোসেন, ডাঃ আলাল, হাজী আহসান হাবিব রোমান, আওলাদ হোসেনসহ কমিটির অন্যান্য সদস্যগণ।
এসময় প্রধান অতিথি ট্রাফিক ইন্সপেক্টর আমিনুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনা রোধে শুধু ট্রাফিক পুলিশই যথেষ্ট নয়, তার পাশাপাশি ড্রাইভার, মালিক সমিতি, গাড়ির মালিক, পথচারী ও গাড়ির যাত্রীরা প্রত্যেকে যার যার দায়িত্ব যথাযথভাবে পালন করলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। তাই সড়ক দুর্ঘটনারোধে সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। পরে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চালক ও পথচারীদের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি