মাধবদীতে ট্রাক ও পিকাপ ভ্যানের সংঘর্ষে চালক ও সহকারী নিহত
২২ মে ২০১৯, ০১:১৮ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৬:৪৮ পিএম
মাধবদী প্রতিনিধি ॥
নরসিংদীর মাধবদীতে ট্রাক ও পিকাপ ভ্যানের সংঘর্ষে মারা গেছেন দুইজন। বুধবার (২২ মে) সকাল সাড়ে নয়টায় ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী থানার রাইনাদী ভাঙ্গা মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-নরসিংদীর বাগহাটা এলাকার ফজলুল হকের ছেলে, পিকাপ ভ্যান চালক আমির হোসেন (৩৫) ও তার সহকারী শিবপুরের অনাবিল (২০)।
মাধবদী থানার উপ পরিদর্শক উত্তম কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, নরসিংদী থেকে ঢাকা যাওয়ার পথে একটি পিকাপ ভ্যানকে পেছন থেকে দ্রুত পাশ কাটিয়ে সামনের যাওয়ার সময় ধাক্কা দেয় অপর একটি পিকাপ ভ্যান। এতে ধাক্কা খাওয়া পিকাপ ভ্যানটির সাথে সামনে থেকে আসা অপর একটি ট্রাকের সংঘর্ষ ঘটে। এসময় ট্রাকের ধাক্কায় পিকাপ ভ্যানটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই পিকাপের চালক ও সহকারী মারা যায়। খবর পেয়ে মাধবদী থানা পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে। পরে নিহতদের স্বজনরা গিয়ে মরদেহ শনাক্ত করে।
এসময় দুর্ঘটনায় দায়ী অপর পিকাপ ভ্যান ও ট্রাকটি পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা