মাধবদীতে যুবককে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা
২৬ মে ২০১৯, ০৩:৫৬ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:২১ পিএম
মাধবদী প্রতিনিধি:
নরসিংদীর মাধবদীতে সজিব মিয়া (২৫) নামের এক যুবককে কর্মস্থল থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।এ ঘটনায় সুমন মিয়া নামে আরও একজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত সজিব মাধবদী পৌর শহরের উত্তর বিরামপুর মহল্লার হযরত আলীর ছেলে ও আহত সুমন একই এলাকার সিলেটি ফজলুল হকের ছেলে।
শনিবার (২৫ মে) রাতে মাধবদী থানার দিঘীরপাড় এলাকায় এ হত্যার ঘটনা ঘটেছে।
নিহত সজিবের সহকর্মীদের বরাত দিয়ে স্বজনরা জানান, শনিবার রাত ৮ টার দিকে ফোন করে সজিবকে ভগিরথপুর এলাকার নিলা ডাইং থেকে ডেকে নেয় তার বন্ধু সুমন মিয়া।পরে রাত সাড়ে ৯টার দিকে মেহেরপাড়া ইউনিয়নের দিঘীরপাড় (গেনের বাজার)এলাকায় ছুরিকাঘাতে রক্তাক্ত জখম অবস্থায় পাওয়া যায় সজিবকে ।পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়ার পথে সজিবের মৃত্যু হয়।
এদিকে এঘটনায় সুমন মিয়া নামে তার এক বন্ধু গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন বলে জানান তার স্বজনরা।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতার স্বীকার করে বলেন, নিহত সজিবের লাশ রাতেই ময়নাতদন্তের জন্য নরসংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। আজ রবিবার (২৬ মে) নিহতের মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি