মাধবদীতে মহাসড়কে নিষিদ্ধ যানবাহন চলাচল রোধে অভিযান
১৩ অক্টোবর ২০১৯, ০৮:৩৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
সড়ক দুর্ঘটনা রোধে ঢাকা-সিলেট মহাসড়কে নিষিদ্ধ যানবাহন ও ব্যাটারিচালিত রিকশামুক্ত করতে অভিযান চালানো হয়েছে। নিরাপদ সড়ক চাই (নিসচা) নরসিংদীর মাধবদী থানা শাখা ও ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
রোববার (১৩ অক্টোবর) সকালে এ অভিযানে অংশ নেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শফিউর রহমান।
এসময় তিনি বলেন, মহাসড়কে নিষিদ্ধ যানবাহন চলাচল রোধে ট্রাফিক পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মহাসড়কে জীবনের ঝুঁকি নিয়ে নিষিদ্ধ যান ও ব্যাটরিচালিত রিকশা/অটোরিকশা চলাচল না করে সে বিষয়ে চালকদের সচেতন হওয়ার জন্য আহ্বান জানানো হয়। এতে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর কর্মীরা সহযোগিতা করছে বলেও জানান তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন, নরসিংদীর পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) গোলাম মাওলা তালুকদার, ট্রাফিক ইন্সপেক্টর আমিনুর রহমান, আবু সাঈদ, মনির হোসেন, জহিরুল হক উজ্জ্বল, হায়দার তালুকদার, নিসচা মাধবদী শাখার সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, মোস্তাকিম মিয়া ও সাধারণ সম্পাদক খন্দকার শাহিন প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা