মাধবদীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
২১ ফেব্রুয়ারি ২০২০, ০৪:২০ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৭:৫৬ পিএম
মাধবদী প্রতিনিধি:
নরসিংদী সদর উপজেলা মাধবদী থানার বিভিন্ন সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠান যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারি আন্তার্জাতিক মাতৃভাষা দিবস বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালন করেছে। কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় ও কালো পতাকা উত্তোলন, শহিদ মিনারে পুষ্পার্পণ, প্রভাত ফেরি, আলোচনা সভা, শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল।
মাধবদী পৌর ভবনের সামনে অবস্থিত শহীদ মিনারে রাত ১২.০১ মিনিটে পুষ্প অর্পণ করেন মাধবদী শহর আওয়ামীলীগের সভাপতি সালাউদ্দিন আহম্মেদ এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিকের নেতৃত্বে আওয়ামীলীগের নেতৃত্ববৃন্দ। এসময় আরো ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মাধবদী থানা, মাধবদী থানার মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগের সহযোগী সংগঠনসহ অনেকে।
বিশ্ববিদ্যালয় কলেজ শহিদ মিনারে রাত ১২.০১ মিনিটে পুষ্প অর্পণ করেন মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজ, সকাল ৮টায় মাধবদী বাংলাদেশ মানবাধিকার কমিশন মাধবদী থানা শাখা, মাধবদী প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
মাধবদী এসপি ইনস্টিউশন মাঠে প্রথম প্রহর থেকেই ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন মাধবদী এসপি ইনস্টিটিউশনসহ মাধবদী এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শ্রমজীবী , রাজনৈতিক , সামাজিক সংগঠন ও সর্বস্তরের জনগণ।
এছাড়াও নিজ নিজ প্রতিষ্ঠানে শহীদ দিবস পালন করেন নরসিংদী সদর থানা আওয়ামীলীগ, নরসিংদী সদর থানা যুবলীগ, নুরালাপুর ইউনিয়ন পরিষদ, নুরালাপুর ইউনিয়ন আওয়ামলীগ, নওপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, নওপাড়া মডার্ন কিন্ডারগার্টেন, ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়, পৌলাণপুর ইসলামিয়া ফাযিল মাদরাসা, মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজ, জসিম উদ্দিন ভূইয়া কিন্ডারগার্টেন, মর্নিংসান স্কুল এন্ড কলেজ, ভূইয়া কিন্ডারগার্টেন, নওপাড়া সরকারি প্রাথমিক সরকারি বিদ্যালয়, টাটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাংলাদেশ মানবাধিকার কমিশন মাধবদী থানা শাখাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠান।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা