মাধবদীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই বাড়িসহ ৩ গবাদি পশু
২৭ ফেব্রুয়ারি ২০২০, ০৫:১৪ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ১১:২২ এএম
মাধবদী প্রতিনিধি:
নরসিংদীর মাধবদীতে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে ছাই হয়েছে বসতবাড়ি সহ তিনটি গবাদি পশু, ২০ মন সরিষা ও নগদ টাকা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মাধবদী থানার খিলগাঁও দরগা বাড়ি সংলগ্ন কৃষক হানিফের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
কৃষক হানিফ মিয়ার অভিযোগ, তার সাথে দীর্ঘদিন যাবৎ পাশের বাড়ির মাসুদ মিয়া নামক এক ব্যক্তির বিরোধ চলে আসছিল। কিছুদিন পূর্বে মাসুদ হানিফ মিয়াকে দেখে নেয়া ও বাড়িছাড়া করার হুমকি প্রদান করে। হুমকির কয়েক মাস পর কৃষক হানিফের একটি খড়েরপাড়া ও ধইঞ্চার পাড়ায় কে বা কারা পুড়িয়ে দেয়। প্রমাণের অভাবে এ ঘটনার কোন বিচার হয়নি।
এবার রাতের আঁধারে কে বা কারা তার বসত ঘরে আগুন লাগিয়ে গরুসহ মালামাল পুড়িয়ে দিয়েছে। পূর্ব শত্রুতার জের ধরেই এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা তার ও এলাকাবাসীর।
এ ব্যাপারে কৃষক হানিফ মিয়া মাধবদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন মাধবদী থানার উপ পরিদর্শক মামুন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি