মাধবদীতে স্পিনিং মিলের গোডাউনে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি
২৩ মার্চ ২০২০, ০৪:০৫ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ১১:২৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে একটি স্পিনিং মিলের গোডাউনে আগুন লেগে ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (২৩ মার্চ) দুপুরে মাধবদী পৌরসভার শীতলাবাড়ি এলাকায় মোবারক আলী স্পিনিং মিলের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর ৫টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নরসিংদী দমকল বাহিনীর উপ-সহকারী পরিচালক মো: নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
দমকল বাহিনী ও স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে হঠাৎ মোবারক স্পিনিং মিলের গোডাউনে আগুনের ধোয়া দেখতে পায় মিল কর্তৃপক্ষ ও স্থানীয়রা। আগুনের সূত্রপাত টের পেয়ে খবর দেয়া হয় মাধবদী দমকল বাহিনীকে। প্রথমে মাধবদী দমকল বাহিনীর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে নরসিংদী দমকল বাহিনীর আরও ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। আগুনে মিলটির গোডাউনে থাকা তুলা পুড়ে ছাই হওয়ায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হলে গেছে বলে জানিয়েছে মিলটির মালিক মো: ইলিয়াছ। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি দমকল বাহিনী।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি