মাধবদীতে জীবানুমুক্তকরণ টানেল বসালো হাটবাজার সুপার শপ
১৫ মে ২০২০, ০১:০০ এএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ১১:৩৯ এএম
মোঃ আল-আমিন সরকার:
চলমান করোনা ভাইরাস মহামারীতে সাধারণ মানুষের সুরক্ষার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নরসিংদী সদর উপজেলার মাধবদীতে প্রথমবারের মতো জীবানুমুক্তকরণ টানেল বসিয়েছে হাটবাজার সুপার শপ। মাধবদী বাজারের ব্যস্ততম এলাকা বড় মসজিদ রোডে পৌরভবন সংলগ্ন হাটবাজার সুপার শপটির প্রবেশমুখে এ টানেল স্থাপন করা হয়েছে। সম্প্রতি টানেলটির উদ্বোধন করেন মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান। এসময় উপস্থিত ছিলেন হাটবাজারের কর্ণধার মোঃ জামাল বাদশাহ, ইয়ামিন মিয়া ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
হাটবাজার সুপার শপের কর্ণধার মোঃ জামাল বাদশাহ জানান, চলমান করোনাভাইরাস মহামারীতে সারাদেশের ন্যায় মাধবদীতেও চলছে অঘোষিত লকডাউন। বর্তমানে মাধবদী পৌরসভার নির্দেশনা অনুযায়ী অন্যান্য দোকানপাট বন্ধ থাকলেও কাঁচাবাজার ও মুদি দোকানের পাশাপাশি মাধবদীর সুপারশপগুলো নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা রাখা হচ্ছে।
তিনি আরো বলেন, সার্বিক বিবেচনায় বর্তমানে মাধবদীর করোনা পরিস্থিতি খারাপের দিকেই। ইতিমধ্যে এখানে প্রায় ২০ এর অধিক করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়াও অনেকের মধ্যেই নানা উপসর্গ রয়েছে। তবু হাটবাজার সুপারশপটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান হওয়ায় এখানে সব ধরনের লোকেরই সমাগম ঘটে। এখানে কে রোগী, কে সুস্থ বুঝা মুশকিল। তাই গ্রাহকদের সর্বোচ্চ সুরক্ষার বিষয়টি বিবেচনা করে অন্তত এখান থেকে যাতে কেউ সংক্রমিত না হয়, সেজন্য জীবাণুমুক্তকরন টানেল ও ইনফ্রারেড জ্বর মাপার মেশিন বসানোর সিদ্ধান্ত নেয়া হয়। তাছাড়া জাতির এই দুর্দিনে যারযার অবস্থান থেকে দেশ ও জাতির কল্যাণে সাধ্যমতো কাজ করারও তাগিদ থেকে তিনি এ টানেল স্থাপন করেছেন বলে জানান।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি