মাধবদীতে করোনা আক্রান্ত পরিবারকে পুলিশ বিভাগের উপহার সামগ্রী প্রদান
১৭ মে ২০২০, ১১:২৪ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৪ পিএম
মোঃ আল-আমিন সরকার:
মাধবদী পৌরশহরের কাশিপুরে করোনা আক্রান্ত দুটি পরিবারের কাছে উপহার সামগ্রী পৌঁছে দিয়েছে পুলিশ। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা বর্ধক ফলমূল, শুকনো খাবার, স্যানিটাইজার ও মাস্ক। রবিবার (১৭ মে) সন্ধ্যায় নরসিংদী জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার) পিপিএম এর পক্ষ থেকে আক্রান্ত পরিবারের কাছে এসব উপহার সামগ্রী পৌঁছে দেন মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান। এসময় সাথে ছিলেন মাধবদী থানার উপ-পরিদর্শক এনায়েত কবির মামুন।
গত ১৩ মে নরসিংদী থেকে পাঠানো নমুনা পরীক্ষায় মাধবদীর কাশিপুরের একই ভবনের চারতলায় দুটি পরিবারের ১৬ জনসহ মোট ১৮ জনের করোনা পজিটিভ রেজাল্ট আসে। রবিবার দুপুরের পর প্রশাসনের লোকজন আক্রান্ত বাড়িগুলো লকডাউন করে দিয়ে যায়। একই দিন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রোগীদের মনোবল বাড়াতে তাদের পরিবারের কাছে উপহার সামগ্রী পাঠান নরসিংদীর পুলিশ সুপার।
উপহার প্রদানকালে মাধবদী থানার ওসি আবু তাহের দেওয়ান উপস্থিতদের উদ্দেশ্যে বলেন, আক্রান্তরা পরিস্থিতির শিকার। তাদেরকে ছোট করে দেখার কোন সুযোগ নেই। দয়া করে কেউ তাদেরকে কোনরকম হেয় করে বা তুচ্ছ করে কথা বলবেন না। এসময় আক্রান্তদের আশ্বস্ত করে তিনি বলেন, পুলিশ প্রশাসন সবসময়ই আপনাদের পাশে আছে। আপনাদের যেকোনো সমস্যায় আমাদেরকে স্মরণ করলে আমরা সাধ্যমতো তা সমাধানের চেষ্টা করবো।
তিনি আক্রান্তদেরকে উদ্দেশ্য করে আরো বলেন, আপনারা আতঙ্কিত না হয়ে মনোবল শক্ত রেখে ডাক্তারের পরামর্শমতো নিয়মিত ঔষধসেবন করবেন এবং স্বাস্থ্য বিধি মেনে চলবেন। আশাকরি খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এমন আন্তরিকতাপূর্ণ উপহারে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আক্রান্তদের পরিবার।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি