যেকোন সময় মাধবদীকে লকডাউন ঘোষণা
০৭ জুন ২০২০, ০৫:১৪ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ এএম
মাধবদী প্রতিনিধি:
নরসিংদী সদর উপজেলার মাধবদী করোনা ভাইরাসে অত্যন্ত সংক্রমণ (রেড জোন) এলাকা হিসেবে ইতিমধ্যেই ঘোষণা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে রবিবার (০৭ জুন) দুপুর ১২টায় মাধবদী পৌরভবনে প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক ও ব্যবসায়িদের নিয়ে এক জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলের মতামত ব্যক্ত করতে সুযোগ দেওয়া হয়। এসময় কেউ কেউ অতি দ্রুত লকডাউন এবং কেউ কেউ কিছুদিন পর লকডাউন দেওয়ার মতামত ব্যক্ত করা হয়।
সভায় করোনা প্রতিরোধ জরুরি সেলের প্রধান ও নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ইমরুল কায়েস বলেন, মাধবদী একটি অত্যন্ত সংক্রমণ এলাকা। তাই এখনি সঠিক সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় মাধবদীবাসীকে বিপদের মুখে পড়তে হবে। তাই জেলা প্রশাসক মহোদয় যখনি মাধবদীকে লকডাউন ঘোষণা করবেন তখনি আমাদের মেনে নিতে হবে এবং প্রত্যেককে ঘরে থাকতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আক্তার, মাধবদী পৌরসভার মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক, নরসিংদী চেম্বার অব কমার্সের সভাপতি আলী হোসেন শিশির, নরসিংদী ডাইং, প্রিন্টিং এন্ড ফিনিশিং এসোসিয়েশনের সেক্রেটারী মোমেন মোল্লা, মাধবদী প্রেসক্লাবের সভাপতি মোঃ জসিম উদ্দিন ভূইয়া, মাধবদী থানার ওসি (তদন্ত) শাফায়েত হোসেন পলাশ, ইন্সপেক্টর অপারেশন তানভীর আহমেদ প্রমূখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা