মাধবদীতে এখনও অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে সেভলন-ডেটল
১২ জুন ২০২০, ০৮:৪৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ এএম
মাধবদী প্রতিনিধি:
নরসিংদী সদর উপজেলার মাধবদীতে ফার্মেসীসহ প্রায় প্রতিটি দোকানে দেড়গুণ অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে সেভলন-ডেটল। এসিআই কোম্পানীর ১১২ মিলির কাচের বোতলের গায়ে দাম লেখা আছে ৪৪ টাকা অথচ দোকানীরা এটা বিক্রি করছেন ৯০-১০০ টাকা, ডেটলের গায়ে দাম দেওয়া আছে ৩৮ টাকা যা বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা। আজ শনিবার (১২ জুন) বিকালে সরেজমিনে গিয়ে এসব তথ্য জানা গেছে।
মাধবদী স্কুল মার্কেটে অবস্থিত গোলাম মাওলা কিবরিয়ার মালিকানাধীন আল বারাকা ফার্মেসীতে ৪৪ টাকার সেভলনের দাম জানতে চাইলে তারা দাম বলেন, ৯৫ টাকা, অর্বি ড্রাগ হাউসে সেভলনের দাম চাওয়া হয় ১০০ টাকা, সোনার বাংলা মার্কেটের তালুকদার ফার্মেসীতে বিক্রি করছে ৯০ টাকায়, কলেজ রোডের দয়াময় ভান্ডারে ৩৮ টাকা গায়ের দামের ডেটল বিক্রি হচ্ছে ৭০ টাকায়।
সরকার নতুন বাজেটে এসব পণ্যের দাম কমিয়ে যেখানে বাজেট পেশ করেছে সেখানে অধিক চাহিদার সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা দাম বৃদ্ধি করে ফায়দা লুটছে। করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধির ফলে চাহিদা বৃদ্ধি হয়েছে এসব পণ্যের। আর এই সুযোগটাকেই কাজে লাগাচ্ছে আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার স্বপ্নধারী অসাধু ব্যবসায়ীরা।
একজন ক্রেতা জানান, ২২০ টাকার সেভারন আমার নিকট রেখেছে ৩২০ টাকা। আমরা এসব থেকে পরিত্রাণ চাই। আশাকরি প্রশাসন বিষয়টি তদারকি করবেন এবং নায্যমূল্যে যেন বিক্রি হয় সে ব্যবস্থা গ্রহণ করবেন।
দোকানীদের কাছে দাম বাড়ানোর কারণ জানতে চাইলে তারা বলেন কোম্পানী এসব পণ্য সাপ্লাই দিচ্ছে না। এসব মাল আমরা ঢাকা মিটফোর্ড থেকে বেশি দামে ক্রয় করতে হয় তাই আমরাও বেশি দামে বিক্রি করছি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা