মাধবদীতে চাঁদাবাজির সময় ভুয়া সেনা কর্মকর্তা গ্রেপ্তার
১৮ জুন ২০২০, ০৭:২৯ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পিএম
মাধবদী প্রতিনিধি:
নরসিংদীর মাধবদীতে মোহাম্মদ আফজাল মিনহাজ সংগ্রাম (৫৫) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে মাধবদী থানা পুলিশ।
পুলিশ জানায়, আফজাল সেনাবাহিনীর ট্রাকসুট ব্যবহার করে সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবৎ মাধবদী ও এর আশপাশ খড়িয়া বাজার, শান্তির বাজার, কামরাঙ্গীর চর, পুরিন্দা বাজার ও শেখেরচর বাজার সহ বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় চাঁদাবাজি করে আসছিল।
গত বুধবার (১৭ জুন) বিকেলে মাধবদীর কান্দাইল বাজারে তামিম নামে এক মাংস বিক্রেতার কাছ থেকে প্রায় ৪৯ হাজার ৫ শত টাকার মাংস নেয় এবং টাকা না দিয়ে সেনাবাহিনীর পরিচয়ে তাকে ভয় দেখায়। এসময় স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে সে প্রতারক বলে স্বীকার করে।
প্রতারক আফজাল মিনহাজ সংগ্রাম নাটোর জেলার বড়াাইগ্রাম থানার চাঁনদীপুর গ্রামের এরশাদ আলী মন্ডলের ছেলে। তার কাছ থেকে বাংলাদেশ সেনাবাহিনী লেখা সবুজ রংয়ের ফুলহাতা ট্রাকসুট একটি ফুল ট্রাউজার এবং একটি নীল রংয়ের নাম্বার বিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাধবদী থানায় প্রতারনার অভিযোগে মামলা দায়ের করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা