মাধবদীতে করোনা সন্দেহে কিশোরীকে বাস থেকে নামিয়ে গেলো যাত্রীরা, উদ্ধার করলো পুলিশ
২১ জুন ২০২০, ০৮:১০ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:০৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে মাধবদীতে অজ্ঞান হয়ে পড়া এক কিশোরীকে করোনা সন্দেহে বাস থেকে নামিয়ে ফেলে গেছে যাত্রীরা। পরে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে মাধবদী থানা পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়ার পর সুস্থ হয়ে উঠলে তাকে বাড়ি পৌঁছে দেয় পুলিশ। শনিবার (২০ জুন) সন্ধ্যা ৬টায় ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ও গোয়েন্দা শাখার পরিদর্শক রুপণ কুমার সরকার জানান, আরজিনা আক্তার নামে আনুমানিক ১৭/১৮ বছরের একটি মেয়ে যাত্রীবাহি বাসে অজ্ঞান হয়ে পড়ে। এসময় বাসের যাত্রী ও লোকজন করোনা সন্দেহে তাকে মাধবদী বাসস্ট্যান্ডে বাস থেকে নামিয়ে ফেলে যায়। পরবর্তীতে ওই মেয়েকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে জনৈক এক ব্যক্তি পুলিশের জরুরি সেবা সার্ভিস ৯৯৯ লাইনে ফোন করে জানান যে অজ্ঞাত একটি মেয়ে পড়ে আছে। করোনা সন্দেহে কেউ তার কাছে আসছে না এবং তাকে ধরছে না। ৯৯৯ লাইনের মাধ্যমে মাধবদী থানা পুলিশ বিষয়টি জানার পরে দ্রুত মাধবদী বাসস্ট্যান্ডে উপস্থিত হয়ে মেয়েটিকে উদ্ধার করে মাধবদীস্থ প্রাইম হাসপাতালে নিয়ে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করে।
এসময় সুস্থ হয়ে উঠলে সে পুলিশকে জানায়, আরজিনা আক্তার নারায়ণগঞ্জ জেলা হতে তার নিজ বাড়ী নরসিংদী জেলার রায়পুরা থানার অলিপুরা গ্রামের উদ্দেশ্য রওয়ানা করে। পথিমধ্যে সে যাত্রীবাহি বাসে সে অসুস্থ হয়ে পড়ে এবং জ্ঞান হারিয়ে ফেললে করোনা সন্দেহে তাকে বাস থেকে নামিয়ে মাধবদী বাসস্ট্যান্ডে ফেলে রেখে বাসটি চলে যায়।
পরবর্তীতে আরজিনা আক্তারকে কিছু ঔষধপত্র ও হালকা খাবারসহ তার নিজ বাড়ী নরসিংদী জেলার রায়পুরা থানাধীন অলিপুরা গ্রামে পৌঁছে দেয় পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি