নরসিংদীতে প্রতারণা ও মুক্তিপণ আদায় চক্রের চারজন গ্রেফতার
২৪ জুন ২০২০, ০১:০৯ এএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:০৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে প্রতারণা ও মুক্তিপণ আদায়কারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (২৩ জুন) নরসিংদীর পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- নরসিংদী সদর থানার বাগহাটা গ্রামের মোশারফ মিয়ার ছেলে মারুফ মিয়া (২১), মাধবদী থানার যুগিরটেক গ্রামের আইউব আলীর ছেলে রোহান আহম্মদ খান (২৩), বিরামপুর এলাকার ইসরাফিল এর ছেলে মোঃ মোখসেদুল মিয়া (২১) ও কান্দাপাড়া এলাকার আঃ রহিম এর ছেলে মোঃ মাসুদ মিয়া (২৪)।
জেলা গোয়েন্দা শাখা থেকে জানানো হয়, বিক্রয় ডটকমের মাধ্যমে বিজ্ঞাপন দেয়া একটি মোবাইল ফোন কিনতে জনৈক ইরফানুল হক (২৭) ব্রাহ্মণবাড়ীয়া হতে গত ১৯ মে সকালে নরসিংদীর পাঁচদোনা মোড়ে আসেন। সেখানে মোবাইল ফোন দেখানোর কথা বলে একজন অজ্ঞাতনামা লোক (যার মোবাইল নম্বর বিক্রয় ডটকমের বিজ্ঞাপনে দেওয়া ছিল) সহ ৩টি মোটরসাইকেলে করে ৬/৭ জন লোক এসে ইরফানুল হককে অভিনব কৌশলে প্রতারণাপূর্বক মোটরসাইকেলে তুলে নেয়। পরে তাকে নিয়ে আটক করে সাথে থাকা ৯ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে ইরফানুল হককে মারধরের ভয় দেখিয়ে মুক্তিপণ হিসেবে বাড়ী থেকে আরো পঞ্চাশ হাজার টাকা আনার জন্যে বলে। আটক ব্যক্তি কৌশল অবলম্বন করে বাড়ী থেকে বিকাশে ৫ হাজার টাকা আনিয়ে অপহরণকারীদের একটি বিকাশ নম্বরে সেন্ডমানি করেন এবং এরপর ইরফানুল হক মুক্তি পান।
মুক্তি পাওয়ার পর ইরফানুল হক বেশকিছুদিন নিজ উদ্যোগে ওই চক্রের সন্ধান করতে না পেরে মঙ্গলবার (২৩ জুন) নরসিংদী এসে পুলিশ সুপারকে ঘটনার অভিযোগ করেন। পরে পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার উপ পরিদর্শক জাকারিয়া আলম অভিযোগকারীকে নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্তপূর্বক জড়িত চারজনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভিকটিম ইরফানুল হক বাদী হয়ে মাধবদী থানায় মামলা দায়ের করেছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি