পাঁচদোনায় পিকআপ ভ্যানের ধাক্কায় দুই নারীসহ তিন মটরসাইকেল আরোহী নিহত
২১ জুলাই ২০২০, ০৫:৪৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ এএম
তৌহিদুর রহমান:
নরসিংদীর মাধবদীতে পিকআপ ভ্যানের ধাক্কায় দুই নারীসহ ৩ মটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) দিবাগত রাত ৮টার দিকে থানার পাঁচদোনা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো শিবপুর থানার খড়িয়া এলাকার আনোয়ার হোসেন এর ছেলে মোঃ দেলোয়ার হোসেন দিপু (২২), নরসিংদী শহরের বাসাইল মহল্লার মোহাম্মদ আলীর মেয়ে মনিরা বেগম (২৯) ও বিল্লাল হোসেন এর মেয়ে ফারজানা হক রুপা (২২)।
মাধবদী থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে দশটার দিকে পাঁচদোনা বাজার এলাকায় তিন আরোহী নিয়ে চলা মটরসাইকেলটিকে ধাক্কা দেয় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান। এসময় মটরবাইকের আরোহী দুই নারী ছিটকে রাস্তায় পড়ে যায় এবং মটরসাইকেল চালক দেলোয়ার হোসেনকে হিচড়ে অর্ধকিলোমিটার দূরে নিয়ে যায় পিকআপ ভ্যানটি। এতে ঘটনাস্থলেই দেলোয়ার হোসেন ও মনিরা বেগম এর মৃত্যু ঘটে। পরে রাতেই নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আহত অপর নারী ফারজানা হক রুপা।
নিহত মোঃ দেলোয়ার হোসেন দিপুর মামা আহমেদুল কবির তুহিন জানান, এই মৃত্যুকে আমাদের কাছে রহস্যজনক মনে হওয়ায় ময়নাতদন্ত করার জন্য বলা হলে পুলিশ সে উদ্যোগ নিয়েছে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান জানিয়েছেন, নিহত দুই মেয়ের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়া মরদেহ তাদের নিকট হস্তান্তর করা হয়েছে। পরিবারের সিদ্ধান্তমতে নিহত অপরজন মোঃ দেলোয়ার হোসেন দিপুর মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। দুর্ঘটনার সাথে জড়িত পিকআপ ভ্যানের চালককে খুঁজে বের করার চেষ্টা চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা