মাধবদীতে ব্রহ্মপুত্র নদ তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো প্রশাসন
২৩ আগস্ট ২০২০, ০৭:১০ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৭:৪৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিল্পশহর মাধবদীতে নবম ধাপে ব্রহ্মপুত্র নদ তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। রবিবার (২৩ আগস্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শাহ আলম মিয়া। এসময় বাংলাদেশ সেনাবাহিনী, পানি উন্নয়ন বোর্ড, বিআইডব্লিউটিএ এর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শাহ আলম মিয়া জানান, স্থানীয় প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ব্রহ্মপুত্র নদ তীর দখল করে দোকানপাট, বাসাবাড়ি, শিল্পকারখানাসহ বিভিন্ন ধরনের স্থাপনা নির্মাণ করায় নদের গতিপথ ও আকার পাল্টে যায়। ব্রহ্মপুত্র নদ তীরের প্রায় পাঁচ কিলোমিটার অংশের মধ্যে ১ শত ৫৭ জন অবৈধ দখলদার মোট দুইশতাধিক অবৈধ স্থাপনা গড়ে তোলে।অব্যাহত দখল আর দুষণের কবলে পড়ে সরু খালে পরিণত হয় নদটি। এসব স্থাপনা সরিয়ে নিতে দফায় দফায় নির্দেশ দেয় প্রশাসন।
এতে অনেকে স্থাপনা না সরানোর কারণে নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশে ২০১৯ সালের ২৩ ডিসেম্বর থেকে মাধবদী এলাকার ব্রহ্মপুত্র নদ তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়। ব্রহ্মপুত্র নদ রক্ষায় পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে আজ আবারও নবম ধাপে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নদের নকশা অনুযায়ী বহুতল ভবনসহ সকল অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙ্গে দেয়া হয়েছে। এসময় মাধবদী বাজারের গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত ব্যাংকপট্টির পশ্চিম পাশে এবং নদের পূর্ব পাড়ের ৭০০ মিটার জায়গায় জায়গাজুড়ে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় অর্ধশত বহুতল ভবনের অংশবিশেষ ভেঙে ফেলা হয়।
নকশা অনুযায়ী ব্রহ্মপুত্র নদের হারানো আকার ফিরিয়ে আনতে সকল অবৈধ স্থাপনা সরিয়ে ফেলতে নির্দেশনা রয়েছে। নির্দেশনামতে যারা অবৈধ স্থাপনা সরিয়ে নেননি এসকল স্থাপনা ভেঙ্গে দেয়া হচ্ছে। নদ রক্ষায় উচ্ছেদ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা