মাধবদীতে মার্কেট থেকে অস্ত্রসহ দুই যুবক আটক
০৮ অক্টোবর ২০২০, ০৬:২৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে বিদেশী রিভলবারসহ দুই যুবককে আটক করেছে মাধবদী থানা পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টায় মাধবদীর পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত রাইন ওকে মার্কেট থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- শেরপুর জেলার শিবদী থানার জাবেদ আলীর ছেলে আকাশ মিয়া (২২)। সে বর্তমানে মাধবদী পৌর এলাকার কোতালিরচর (মেন্ডাতলা) এলাকায় ভাড়া করা বাসায় বসবাস করে। অপরজন রংপুর জেলার কাউনিয়া থানার আব্দুস সুবহানের ছেলে রাকিব (২১)।
পুলিশ জানায়, রাইন ওকে মার্কেটের তৃতীয় তলায় অস্ত্র কেনা-বেচার জন্য বিক্রেতারা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের অপর এক সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে মাধবদী থানায় অস্ত্র আইনে মামলা করা হচ্ছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা