মনোহরদীতে স্কুলছাত্রী গণধর্ষণ: এক সপ্তাহেও গ্রেফতার হয়নি আসামীরা
১৭ ডিসেম্বর ২০২০, ০৫:৫৪ পিএম | আপডেট: ২৬ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে এক স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মামলা দায়েরের এক সপ্তাহ পরও জড়িতরা এখনো গ্রেপ্তার না হওয়ায় নির্যাতিতা ছাত্রীর পরিবারসহ এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
গত ৩ ডিসেম্বর পার্কে ঘুরতে যাওয়ার কথা বলে ওই ছাত্রীকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কথিত প্রেমিক শাওন মিয়া। সারাদিন ঘুরে সন্ধ্যার পর তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় শাওন ও তার চার সহযোগী। সেখানে ওই ছাত্রীকে টানা ৪ দিন আটকে রেখে কথিত প্রেমিক শাওন ও তার সহযোগীরা পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় গত ৯ ডিসেম্বর রাতে মনোহরদী থানায় মামলা দায়ের করা হয়।
জড়িতরা হলো- একই ইউনিয়নের চেঙ্গাইন গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে কথিত প্রেমিক শাওন মিয়া (২৫), মোঃ আশিক (২৩), মো. মোবারক হোসেন (২২), মোবারক হোসেন (২২) ও চালাকচর গ্রামের সুমন মিয়া (২২)।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও মনোহরদী থানার ওসি (তদন্ত) আরিফুর রহমান জানান, ‘ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় গ্রেপ্তার করা যাচ্ছে না। তবে তাদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
বিভাগ : নরসিংদীর খবর
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি
- মা-বাবার ছেড়ে যাওয়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশুটির পাশে জেলা প্রশাসন
- স্থানীয় সরকার মন্ত্রীর সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল
- রায়পুরায় পুলিশের বিশেষ অভিযান: ৩টি বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ জন গ্রেপ্তার
- রায়পুরায় পারিবারিক বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
- শিবপুরে পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ