মনোহরদীতে বাবলুর ৩৪তম শাহাদাত বার্ষিকী পালিত
০৯ মার্চ ২০২১, ০৬:৫৩ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাহবুবুল হক বাবলুর ৩৪ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (৯ মার্চ) বাবলুর নিজ গ্রাম মনোহরদী উপজেলার হরিনারায়নপুর গ্রামে তাঁর সমাধীস্থলে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং গণভোজের আয়োজন করা হয়।
সকালে মরহুমের কবরে পুস্পস্তবক অর্পণ করেন বিএনপির কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লে. কর্ণেল (অব.) জয়নুল আবেদীন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফেরদৌস আহমেদ খোকন, শামসুজ্জামান মেহেদী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ গোলজার হোসেন, সাবেক ছাত্রনেতা শাহাদত হোসেন বিপ্লব প্রমুখ।
এ ছাড়াও নরসিংদী জেলা এবং মনোহরদী উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে হরিনারায়ণপুর ফাযিল মাদরাসা মাঠে ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এবং মাহবুবুল হক বাবলুর ছোট ভাই ছানাউল হক নীরুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা মোঃ জাহাঙ্গীর আলম।
উল্লেখ্য, স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব মাহবুবুর রহমান বাবলু ১৯৮৭ সালের ৯ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলে স্বৈরাচারী সরকারের দোসরদের হামলায় শাহাদাত বরণ করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার