মনোহরদীতে বজ্রপাতে একজন নিহত
০৫ জুন ২০২১, ০৫:৩৯ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে বৃষ্টির মধ্যে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে গুরুদেব সাহা (৩৪) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৫ জুন) সকাল সাড়ে ৫টার দিকে মনোহরদীর চালাকচর ইউনিয়নের পশ্চিম চালাকচর গ্রামের সাহাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
বজ্রপাতে গুরুদেব সাহার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন তাঁর পরিবারের সদস্যরা। নিহত গুরুদেব সাহা মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের পশ্চিম চালাকচর গ্রামের সাহাপাড়া এলাকার মিন্টু সাহার ছেলে।
নিহতের স্বজনরা জানান, আজ সকালে ঘুম থেকে উঠে সাড়ে ৫টার সময় গুরুদেব সাহা বৃষ্টির মধ্যে আম কুড়াতে যান। ওই সময় পরপর বেশ কয়েকটি বজ্রপাতের ঘটনা ঘটে। কিছুক্ষণ পর বৃষ্টি কমলে গুরুদেবের এক জ্যাঠাতো বোন গোবর আনতে ওই আমগাছের নিচে গেলে তাকে মাটিতে পড়ে থাকতে দেখেন। এ সময় তাঁর বুকে পুড়ে যাওয়ার চিহ্ন দেখতে পাওয়া যায়। দ্রুত গুরুদেবকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি