ইউপি নির্বাচন: মনোহরদীতে নৌকার ক্যাম্প পুড়িয়ে দেওয়ার অভিযোগ
০১ জুন ২০২২, ০৫:১৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পিএম
মনোহরদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে নৌকা প্রতীকের ক্যাম্প পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান দুলালের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে কৃষ্ণপুর ইউনিয়নের গুল মাহমুদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নৌকার ক্যাম্পে অগ্নিসংযোগ করে তার প্রতিপক্ষ প্রার্থী আনরাস প্রতীকের মাহবুবুর রহমান দুলালের কর্মী-সমর্থকরা। এতে ক্যাম্পে থাকা নৌকার পোস্টার, ব্যানার, চেয়ার-টেবিল ও পর্দা পুড়ে যায়।
নৌকার প্রার্থী এমদাদুল হক আকন্দ বলেন, নৌকার গণজোয়ার দেখে প্রতিপক্ষ প্রার্থী শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নষ্ট করতে চায়। সেই লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান দুলালের নির্দেশে আমার ক্যাম্পে অগ্নিসংযোগ করা হয়েছে।
তবে আগুনের বিষয়টি অস্বীকার করে স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান দুলাল বলেন, ‘আমাকে নির্বাচন থেকে সরিয়ে দেয়ার ষড়যন্ত্র করছে নৌকার প্রার্থী ও তার কর্মী-সমর্থকরা। আমিও চাই আগুনের বিষয়টি তদন্তের মাধ্যমে বের হয়ে আসুক।’
এ ব্যাপারে রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. শফিকুল ইসলাম বলেন, ‘নৌকার ক্যাম্পে অগ্নিসংযোগের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর