মনোহরদীতে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান: প্রেমিকার বাড়িতে প্রেমিকের আত্মহত্যা
২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:১১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নরসিংদীর মনোহরদীতে প্রেমিকার বাড়িতে গলায় ফাঁস দিয়ে মামুন মিয়া (২৩) নামে এক প্রেমিকের ‘আত্মহত্যার’ ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের খালিয়াবাইদ গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত মামুন উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও গ্রামের মো. আবু ছিদ্দিকের ছেলে। তিনি পেশায় ট্রাক্টরচালক ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, খালিয়াবাইদ গ্রামের এক মেয়ের সঙ্গে এক বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল মামুনের। বিষয়টি উভয় পরিবারের সদস্যরা জানতেন। কয়েক দিন আগে মামুনের পরিবার থেকে প্রেমিকার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠানো হয়। কিন্তু প্রেমিকার পরিবার তাতে অসসম্মতি জানান। বৃহস্পতিবার রাত ১টার দিকে প্রেমিকার সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে যান মামুন। কিন্তু প্রেমিকা তার সঙ্গে দেখা করেননি। রাত ২টার দিকে মামুন তাঁর ছোট ভাইকে কল দিয়ে বলেন, ‘আমাকে ক্ষমা করে দিস, আর হয়তো দেখা হবে না।’
পরে তাঁকে একাধিকবার কল দেওয়া হলেও রিসিভ করেননি। সন্দেহ হলে ওই মেয়ের বাড়িতে যান মামুনের পরিবারের লোকজন। তখন ওই বাড়ির বারান্দায় তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পাওয়া যায়।
এ বিষয়ে ওই মেয়ের পরিবারের লোকজনের কাছে জানতে চাওয়া হলে তাঁরা কোনো মন্তব্য করেননি।
কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুবুর রহমান দুলাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটা প্রেমঘটিত ঘটনা হতে পারে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর