মনোহরদীতে ছোট ভাইয়ের শাবলের আঘাতে বড় নিহত
০৪ এপ্রিল ২০২৫, ০৫:২৭ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:৩২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের শাবলের আঘাতে কাজল মিয়া নামে বড় ভাই নিহতের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (৪ এপ্রিল) সকালে উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের সাতপাড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত কাজল মিয়া (৫৭) ওই গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, জমির সীমানা নিয়ে দুই ভাই কাজল মিয়া ও বাদল মিয়ার মধ্যে বিরোধ চলছিল। সকালে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে বাদল মিয়া তার ভাই কাজল মিয়াকে শাবল দিয়ে মাথায় আঘাত করেন। পরে স্থানীয়রা তাঁকে গুরুতর আহত অবস্থায় পার্শ্ববর্তী কিশোরগঞ্জের কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মনোহরদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মূল আসামিকে গ্রেপ্তার ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি

এই বিভাগের আরও