মনোহরদীতে ৭ ইটভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা
১৫ জানুয়ারি ২০২৬, ০৮:৪৮ পিএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৬, ১২:১৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে ৭টি ইটভাটায় অভিযান চালিয়ে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টা হতে বিকাল ৫ টা পর্যন্ত মনোহরদী উপজেলায় বিভিন্ন এলাকায় অবৈধভাবে অবস্থিত ইটভাটার বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর, নরসিংদী জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ বদরুল হুদা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
অভিযান পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সজিব মিয়া। এসময় প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক সমর কৃষ্ণ দাস। এসময় নরসিংদী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায়সহ পুলিশ সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
উপপরিচালক মোঃ বদরুল হুদা জানান, অভিযানে "ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৫ লংঘনের দায়ে উক্ত আইনের ১৫ ধারা অনুসারে ৭টি ইটভাটার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
এরমধ্যে মেসার্স চন্ডীতলা ব্রিকস মালিক হাজী মোঃ আফাজ উদ্দিন কিরণকে ৫০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। একই মালিকের মেসার্স বড়চাপা ব্রিকসকে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বড়চাপা এলাকার মেসার্স বন্ধু ব্রিকস এর মালিক মোঃ আওলাদ হোসেনকে ১ লাখ টাকা, ব্রাইট রয়েল ব্রিকস মালিক মোঃ শাহজাহানকে ১ লাখ টাকা,হাতিরদিয়ার মেসার্স এ এন ব্রিকস-১ মালিক আবুল কালাম আজাদকে ১ লাখ টাকা, সরাইকান্দির মনোহরদী ডিজিটাল ব্রিকস মালিক মোঃ সাইফুল্লাকে ৫০ হাজার ও একই এলাকার মেসার্স আলিফ মান্নান ব্রিকস মালিক আঃ মান্নানকে ১ লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। এসময় ইটভাটাগুলোর কিলন আংশিক ভেঙ্গে দেওয়া সহ কার্যক্রম বন্ধ করা হয় এবং কাঁচা ইট ধ্বংস করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি