বিগত দুই সরকার লুটপাট করার জন্য টিকা সংগ্রহ করেনি :স্বাস্থ্য মন্ত্রী
২৬ মে ২০২৬, ০৪:৫১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ এএম
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামীলীগ ও অন্তবর্তী সরকার অর্থ লুটপাট করার জন্য বিদেশি দাতা সংস্থার কাছ থেকে টিকা সংগ্রহ করেনি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। মন্ত্রী বলেন, তারা চেয়েছে প্রাইভেট লোকের কাছ থেকে টিকা কিনতে। কিন্তু সেখানেও তাদের মনমতো হয়নি দেখে টিকা-ই কিনেনি। যেই কারণে দেশে হঠাৎ করে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা সম্মেলন কক্ষে ঈদ উল আযহা উপলক্ষে স্থানীয় অসহায় জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য মন্ত্রী আরও বলেন, হামে অনেক মায়ের কোল খালি হয়েছে। আমরা ক্ষমতায় আসার পর দ্রুত টিকার ব্যবস্থা করে টিকা প্রদান কার্যক্রম চালু করি। যার ফলে এখন হামের প্রাদুর্ভাব অনেকটাই কমে গেছে। আশা করি এক সপ্তাহের মধ্যে তা আরো কমে আসবে। আমরা ইতোমধ্যে ডেঙ্গু মোকাবেলায় কার্যক্রম হাতে নিয়েছি। স্বাস্থ্য ব্যবস্থাকে আরো গতিশীল করার লক্ষে আমাদের একটা বড় বাজেট রয়েছে। আগামীতে ব্যপক হাড়ে স্বাস্থ্যখাতে কাজ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি তোফাজ্জল হোসেন লিয়াকত, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা