সকল উপজেলা হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে --স্বাস্থ্য মন্ত্রী
০৩ জুলাই ২০২৬, ১০:২৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ এএম
নিজস্ব প্রতিবেদক:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, আগামী ছয় মাসের মধ্যে দেশের সকল ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ১০০ শয্যায় উন্নতি করা হবে। কিডনি সমস্যা নিয়ে যেনো আর ঢাকা যেতে না হয় সেজন্য সকল উপজেলা হাসপাতাল গুলোতে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে। শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের না সকল মন্ত্রণালয়ের কাজ আমরা হাতে নিয়েছি। সেলাই মেশিন, হুইলচেয়ার দেয়াসহ জনগনের সার্বিক উন্নয়নে এই সরকার বদ্ধ পরিকর।
তিনি শুক্রবার (০৩জুলাই) বিকালে মনোহরদী উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকদের মাঝে বীজ, লেবুর চারা ও সার বিতরণ শেষে এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ- সভাপতি সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত,উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, সহকারী কমিশনার(ভূমি) সাজিব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাহাঙ্গীর বাদশা, , উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পরে উপজেলা মিলনায়তনে দু:স্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে আর্থিক প্রণোদনা, ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করেন মন্ত্রী।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা