মনোহরদীতে নাতির সাথে লেনদেন না করতে দাদার সতর্কতামূলক মাইকিং

২৩ আগস্ট ২০২৬, ০৭:৫২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ এএম


মনোহরদীতে নাতির সাথে লেনদেন না করতে দাদার সতর্কতামূলক মাইকিং
নিজস্ব প্রতিবেদক: 
নরসিংদীর মনোহরদীতে নাতিকে টাকা ধার না দেয়াসহ কোন প্রকার লেনদেন না করতে এলাকাজুড়ে সতর্কতামূলক মাইকিং করেছেন দাদা। শনিবার (২২ আগস্ট) বিকেলে মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের পাইকান ব্যাপারী পাড়ায় এই ঘটনা ঘটে।
 
 
ঘটনার পর বিষয়টি সমাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে হাস্যরসের পাশাপাশি তৈরি হয় কৌতুহল। 
 
দাদার করা মাইকে ঘোষণায় বলতে শোনা যায়, দাদা করম আলী ব্যাপারীর পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে যে, এলাকাবাসী লক্ষ্য করে শুনুন, নাতি মো: মাহাবুব মিয়ার সাথে কোন দোকান বাকিসহ যেন কেউ কোনপ্রকার লেনদেন না করেন বা টাকা ধার না দেন। সেই সাথে নিষিদ্ধ করার পর কেউ লেনদেন করলে থানায় লিখিত দেয়া হবে। বিষয়টি মাইকিংয়ের পর এলাকায় ব্যাপক হাস্যরস ও কৌতুহল সৃষ্টি করে। 
 
এ বিষয়ে জানতে চাইলে বড়চাপা ইউনিয়ন চেয়রাম্যান সুলতান উদ্দিন জানান, ঘটনাটি এলাকায় বেশ হাস্যরসের পাশাপাশি কৌতুহল সৃষ্টি করেছে। মাহাবুব বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা নিয়ে দাদার উপর দায় দিতো। ফলে দাদা অতিষ্ট হয়েই মাইকিংয়ের মাধ্যমে ব্যতিক্রমী এই সতর্কবার্তা প্রচার করেছেন। ধারণা করছি মাদকের কিছুটা প্রভাব রয়েছে এই ব্যক্তির উপর, তবে অন্যকোন অপরাধের সাথে তার সংশ্লিষ্টতার তথ্য আমার কাছে নেই।


এই বিভাগের আরও