নরসিংদী-৪: ভোটারদের দ্বারে দ্বারে আ’লীগ মনোনীত প্রার্থী হুমায়ুন পত্নী
২৪ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৮ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:১৬ পিএম
নাদিরা-মাহমুদ
মাহবুবুর রহমান, মনোহরদী প্রতিনিধি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী ৪ (মনোহরদী-বেলাব) আসনের মহাজোটের এমপি প্রার্থী এ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এর সহধর্মিণী নাদিরা মাহমুদ স্বামীর জন্য নৌকায় ভোট চাচ্ছেন এলাকার ভোটারদের কাছে।
সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় তুঙ্গে আওয়ামী লীগের প্রার্থী হুমায়ুন।তিনি তীব্র শীতকে উপেক্ষা করে দিনরাত প্রচারণা চালিয়ে যাচ্ছেন । প্রত্যেকটি নেতাকর্মী তাদের প্রিয় নেতাকে ভালবেসে পরিশ্রম করে যাচ্ছেন সারাক্ষণ। পুরুষদের সাথে তাল মিলিয়ে মহিলা কর্মীরাও বসে নেই। তারাও যাচ্ছেন মহিলা ভোটারদের কাছে।
এর সাথে হুমায়ুন পত্নীকে ভোটারদের কাছে ভোট চাইতে দেখে মহিলা কর্মীরা আরও উজ্জীবিত হয়েছেন। এ্যাড. হুমায়ুন এর সহধর্মিণী প্রতিদিন উপজেলার মহিলা নেত্রিদের সাথে নিয়ে বিভিন্ন এলাকায় উঠান বৈঠক করে যাচ্ছেন । যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে।
উঠান বৈঠকে মহিলা ভোটারদের কাছে তুলে ধরছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড।এসময় হুমায়ুন পত্নী নাদিরা মাহমুদ বলেন, দেশ আজ মধ্যম আয়ের দেশ হতে উন্নয়নশীল দেশের কাতারে স্থান পেতে যাচ্ছে বিশ্বের দরবারে।
দেশের মানুষ আজ শান্তিতে দুমুঠো খেয়ে বেঁচে আছে, নেই কোন হাহাকার। আর তা একমাত্র এদেশের মানুষকে ভালবেসে দেশ পরিচালনায় বিচক্ষণ বুদ্ধির মাধ্যমেই সম্ভব। তা-ই করে দেখাচ্ছেন শেখ হাসিনা।
তাই এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে মনোহরদী-বেলাবো এর প্রাণপ্রিয় নেতা নুরুল মজিদ হুমায়ুন কে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূণরায় সরকার গঠনের সুযোগ করে দিতে হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি

এই বিভাগের আরও