মনোহরদীতে জাতীয় ভোটার দিবস পালন
০১ মার্চ ২০১৯, ১০:১৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পিএম
মনোহরদী প্রতিনিধি
'ভোটার হবো, ভোট দেবো'- এই প্রতিপাদ্য নিয়ে নরসিংদীর মনোহরদী উপজেলায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মার্চ) দুপুরে জাতীয় ভোটার দিবস উপলক্ষে মনোহরদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। মন্ত্রী এর আগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালীতে অংশ নেন।
এসময় শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, প্রতিটি নাগরিকের জন্য ভোটার হওয়া ও ভোটাধিকার প্রয়োগ করা সাংবিধানিক অধিকার। ভোটারদের হাতে স্মার্ট কার্ড তুলে দেয়া বর্তমান সরকারের উন্নয়নের অন্যতম একটি অংশ। ব্যক্তি এবং রাষ্ট্রের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজে স্মার্ট কার্ডের প্রয়োজন হয়।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফিয়া আক্তার শিমুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মনোহরদী পৌর মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন, সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আলতাফ হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যাক্তি, মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।
আলোচনা সভা শেষে শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- সোনিয়া সরকার নিপার কবিতা
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার