নববর্ষের চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে: শিল্পমন্ত্রী
১৪ এপ্রিল ২০১৯, ০২:২৯ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ১২:০৮ এএম
নিজস্ব প্রতিবেদক ॥
শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বাংলা নববর্ষ এবং মুক্তিযুদ্ধের চেতনা একই সূত্রে গাঁথা। আর এই নববর্ষের চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাঙ্গালী জাতির ইতিহাস এবং ঐতিহ্যকে লালন করে করে বাংলা নববর্ষ।
মন্ত্রী রবিবার (১৪ এপ্রিল) মনোহরদী উপজেলা প্রশাসন আয়োজিত বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এ নববর্ষে আমরা অঙ্গীকার করছি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা একসাথে কাজ করে যাব। আগামী প্রজন্ম এ নববর্ষকে লালন এবং ধারণ করবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে।
মঙ্গল শোভাযাত্রাটি মনোহরদী উপজেলা কমপ্লেক্স থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মনোহরদী সরকারী ডিগ্রি কলেজে গিয়ে শেষ হয়। পরে কলেজ প্রাঙ্গনে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফিয়া আক্তার শিমু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়, মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশীদ সুজন প্রমূখ।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি