মনোহরদীতে “মানসম্মত শিক্ষা বাস্তবায়ন” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
১২ জুলাই ২০১৯, ০৫:৫৩ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম
মুহা. ইসমাইল খান ॥
নরসিংদীর মনোহরদীতে মানসম্মত শিক্ষা বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১২ জুলাই) সকাল ১০ টায় হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় সভা কক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান। মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমুর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) আসসাদিক জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকসানা আক্তার, হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি শাহজাহান ডাক্তার প্রমুখ।
এ সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় মোল্লা ওয়াহেদুজ্জামান বলেন, মানসম্মত শিক্ষা বাস্তবায়ন করতে হলে শিক্ষকদের দেশে-বিদেশে প্রশিক্ষনের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি গুণগত শিক্ষা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ জায়গা থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ শিক্ষাবান্ধব করে গড়ে তুলতে হবে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করা না গেলে শিক্ষিত-সচেতন জাতি গড়ে তোলা সম্ভব হবে না।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি