মনোহরদীতে ২০০ পরিবারে এনজিও’র খাদ্য সহায়তা
১০ মে ২০২০, ০৬:৪৫ পিএম | আপডেট: ২৪ অক্টোবর ২০২৬, ০৯:১২ এএম
মনোহরদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে করোনায় ক্ষতিগ্রস্ত ২০০ দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের জন্য ৩.২ মেট্রিক টন খাদ্য সহায়তা দিয়েছে বেসরকারী সংস্থা (এনজিও) আশা। রবিবার (১০ মে) সকালে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমু’র কাছে এসব খাদ্য সহায়তা তুলে দেন আশার মনোহরদী অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো. হারুন অর রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লায়ন এমএস ইকবাল আহমেদ, আশার মনোহরদী ব্রাঞ্চ ম্যানেজার মো. মোবারক হোসাইন প্রমুখ। খাদ্য সহায়তার মধ্যে ছিল ১০ কেজি চাল, দুই কেজি ডাল, দুই কেজি আলু, এক কেজি লবণ, এক লিটার তেল।
আশার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতোমধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের জন্য ১৬০ মেট্রিক টন খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। সারাদেশে করোনায় ক্ষতিগ্রস্ত দেড় লাখ দরিদ্র পরিবারকে আশা ১২ কোটি টাকার খাদ্য সহায়তা দিচ্ছে। এরই অংশ হিসেবে আজ মনোহরদীতে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের জন্য খাদ্য সহায়তা প্রদান করা হয়। আশা নিজস্ব অর্থায়নে এই খাদ্য সহায়তা দিচ্ছে। পাশাপাশি করোনা সংক্রমনের ঝুঁকি নিরসনে সাধারণ মানুষকে সচেতন করতে আশার পক্ষ থেকে ২০ লাখ লিফলেট বিতরণ করা হচ্ছে।
বিভাগ : নরসিংদীর খবর
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি
- মা-বাবার ছেড়ে যাওয়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশুটির পাশে জেলা প্রশাসন
- স্থানীয় সরকার মন্ত্রীর সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল
- রায়পুরায় পুলিশের বিশেষ অভিযান: ৩টি বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ জন গ্রেপ্তার
- রায়পুরায় পারিবারিক বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
- শিবপুরে পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ