মনোহরদীতে কর্মহীনদের মাঝে ঈদ উপহার বিতরণ
২৩ মে ২০২০, ১১:০৮ পিএম | আপডেট: ২৫ অক্টোবর ২০২৬, ১০:১৪ পিএম
মনোহরদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়েছে অসংখ্য সাধারণ মানুষ। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের লোকজন। আসন্ন ঈদুল ফিতরের আনন্দ নেই কারো মাঝে। এই অবস্থায় অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে খালিয়াবাইদ দরিদ্র কল্যাণ ফাউন্ডেশন (কেডিকেএফ) নামে একটি সংগঠন। শনিবার (২৩ মে) উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের খালিয়াবাইদ গ্রামে ১২০টি পরিবারে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি, সেমাই এবং সাবান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামাজিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান ড. মোবারক হোসেন খান, কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান এমদাদুল হক আকন্দ প্রমুখ।
উপস্থিত অতিথিরা সংগঠনের সফলতা কামনা করে বলেন, ‘দেশের এই দুর্যোগ মুহুর্তে দিনমজুর এবং দরিদ্র মানুষগুলো ঘরবন্দি হয়ে পড়েছে। দুদিন পরেই ঈদুল ফিতর। অরাজনৈতিক সামাজিক এই সংগঠনের সহায়তায় এই গ্রামের দরিদ্র মানুষের ঈদ আনন্দ দ্বিগুন হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি
- মা-বাবার ছেড়ে যাওয়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশুটির পাশে জেলা প্রশাসন
- স্থানীয় সরকার মন্ত্রীর সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল
- রায়পুরায় পুলিশের বিশেষ অভিযান: ৩টি বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ জন গ্রেপ্তার
- রায়পুরায় পারিবারিক বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
- শিবপুরে পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ