নরসিংদীতে রেলওয়ের জায়গার ১২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
২৮ অক্টোবর ২০২০, ০৪:১৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে রেলওয়ের জায়গা দখল করে তৈরি করা অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। বুধবার (২৮ অক্টোবর) সকাল থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত নরসিংদী রেলওয়ে স্টেশন এলাকা থেকে ২ কিলোমিটা এলাকজুড়ে এই অভিযান পরিচালনা করা হয়।
রেলওয়ের বিভাগীয় এস্টেট কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক কে এম সালাহ উদ্দিন জানান, নরসিংদী এলাকায় দীর্ঘদিন ধরে রেলওয়ের জমি অবৈধভাবে দখল করে বাসা বাড়ি, দোকানপাটসহ বিভিন্ন ধরনের স্থাপনা নির্মাণ করেছে প্রভাবশালীরা। নরসিংদী রেলওয়ে স্টেশন থেকে শুরু করে সাবেক রেলসড়কের বাসাইল শাপলা চত্বর পর্যন্ত দুই কিলোমিটার অংশজুড়ে দুই হাজার ছোট বড় অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়।

অভিযানে দোকানপাটসহ এসব অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়। সকাল থেকে দিন ব্যাপী ১২ শত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে জানান তিনি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা