পাঁচদোনায় নানার বাড়ি বেড়াতে গিয়ে কারখানার গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
২৬ ডিসেম্বর ২০২০, ০৭:৩২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পাঁচদোনায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে নির্মাণাধীন একটি কারখানার বালু ভরাটের পানির গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ ডিসেম্বর) বিকালে সদর উপজেলার পাঁচদোনার তুলসীপুরস্থ পারিজা ও আসরিয়া নামক কারখানার গর্তে এ দুর্ঘটনা ঘটেছে।
শেখেরচর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অভিজিৎ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলো শিবপুর উপজেলার ভিটিপাড়া এলাকার আবুল কালামের ছেলে ইউসুফ (১১) ও সদর উপজেলার মধ্যশীলমান্দি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে শাহাদৎ (১১)। ওই দুই শিশু ওই এলাকায় তাদের নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিজা ও আসরিয়া নামক দুটি কারখানা স্থাপনের জন্য যৌথভাবে তাদের জায়গায় ড্রেজার পাইপের মাধ্যমে বালু ভরাট করা হচ্ছিল। বালু ভরাটের ওই স্থানটি চারপাশে দেয়াল বেষ্টিত থাকলেও দুপুরে স্থানীয় দুই শিশু ইউনুছ ও সোহান তাদের গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসা অপর দুই শিশু ইউসুফ ও শাহাদৎকে নিয়ে দেয়াল টপকিয়ে বালু ভরাটস্থলে ঢুকে পড়ে। এসময় চার শিশু খেলার ছলে বালুর পানিতে সৃষ্ট গর্তে গোসল করতে নামে। এসময় ইউনুছ ও সোহান ওঠে আসতে সক্ষম হলেও ইউসুফ ও শাহাদৎ পানিতে তলিয়ে যায়। পরে তারা স্বজনদের এ ঘটনা জানালে স্বজনদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা