নরসিংদীতে এগ্রো কোম্পানির বিক্রয় কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যা
১১ জানুয়ারি ২০২১, ০৪:৪৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী শহরের ভেলানগরস্থ চিনিশপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে নাইমুর রহমান (২৪) নামের এগ্রো কোম্পানির এক বিক্রয় কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নাইমুর রহমান নাটোরের তারা নগর গ্রামের শফিকুর রহমানের ছেলে এবং সেঞ্চুরি এগ্রো লিমিটেড নামে একটি ভেটেনারী ঔষধ কোম্পানির নরসিংদী অঞ্চলের বিক্রয় কর্মকর্তা ছিলেন।
পুলিশ ও কোম্পানির কর্মকর্তারা জানান, নিহত নাইমুর রহমান ২ মাস আগে সেঞ্চুরি এগ্রো লিমিটেড কোম্পানিতে বিক্রয় কর্মকর্তা হিসেবে নরসিংদীতে কাজে যোগদান করেন। তিনি নরসিংদী শহরের ভেলানগরে ঢাকা বাসস্ট্যান্ডের পিছনে একটি মেসে ভাড়া থাকতেন। রবিবার রাতে কাজ শেষে মেসে ফিরে যাচ্ছিলেন, পরে সকালে ইউপি ভবনের সামনের সড়ক থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নরসিংদী সদর মডেল থানার উপ-পরিদর্শক নূর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে নিহতের ব্যবহৃত মোটর সাইকেল উদ্ধারের পাশাপাশি লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের দুই হাতে ও বুকের বাম পাশে ধারালো ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা তাকে কি কারনে হত্যা করেছে সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা