নরসিংদীতে করোনা মোকাবেলায় জনসচেতনতামূলক কর্মসূচী পালন
০৩ এপ্রিল ২০২১, ০২:২৪ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:৫০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
করোনার হটস্পট নরসিংদীতে করোনা মোকাবেলায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসনের কুইক রেসপন্স টিম। শনিবার (৩ এপ্রিল) সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত নরসিংদী শহরের জনবহুল ও গুরুত্বপূর্ণ স্থানে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় কুইক রেসপন্স টিমের আহবায়ক ও নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহ-আলম মিয়া এর নেতৃত্বে মাস্ক বিতরণ ও ব্যবহারে জনসাধারণকে উদ্বুদ্ধ করা হয়। এছাড়া করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব মেনে চলা, স্বাস্থ্যবিধি প্রতিপালন, হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ, আক্রান্তদের দ্রুত চিকিৎসা, মৃতদেহ সৎকারের বিষয়ে সচেতনতা, বাজার মনিটরিং করা হয়।
জনসচেতনতামূলক এই কার্যকমে কুইক রেসপন্স টিমের আহবায়ক ও নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহ-আলম মিয়া, নরসিংদী কোভিড ডেডিকেডেট জেলা হাসপাতালের আবাসিক কর্মকর্তা চিকিৎসা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম-মোস্তাফা মিয়া, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস অংশগ্রহণ করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি