নরসিংদীতে জেনারেটরে জ্বালানি ভরার সময় মসজিদের খাদেম অগ্নিদগ্ধ
০৪ এপ্রিল ২০২১, ১০:০১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে মসজিদের জেনারেটরে মোমবাতি হাতে জ্বালানি তেল ভরার সময় অগ্নিদগ্ধ হয়েছেন মো. বাদল মিয়া (৪০) নামে মসজিদের এক খাদেম। রোববার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া সংগীতা এলাকার বাইতুল ইসলাম জামে মসজিদে এই দুর্ঘটনা ঘটে।
এতে শরীরের ৩০ শতাংশ পুড়ে যাওয়া ওই খাদেমকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। অগ্নিদগ্ধ মো. বাদল মিয়া ঘোড়াদিয়া সংগীতা এলাকার মৃত ঠেলা মিয়ার ছেলে।
স্থানীয় লোকজন ও অগ্নিদগ্ধ ব্যক্তির স্বজনরা জানান, সন্ধ্যা ৭টার দিকে ঘোড়াদিয়া এলাকার দুটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে ওই আগুন নেভানোর সময় পুরো এলাকাটির বিদ্যুত সরবরাহ বন্ধ করে দেয়া হয়। ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ওই মসজিদটির অবস্থান। স্থানীয় মুসল্লিরা এশার নামাজ পড়তে যখন ওই মসজিদে আসতে শুরু করেন তখন বিদ্যুত সরবরাহ বন্ধ ছিল। ৭টা ৫০ মিনিটের দিকে মসজিদটির খাদেম মো. বাদল মিয়া এক হাতে মোমবাতি নিয়ে অন্য হাতে জেনারেটরে ডিজেল ভরছিলেন। ওই সময় মোমবাতির আগুন ওই ডিজেলে লেগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মো. বাদল মিয়া অগ্নিদগ্ধ হয়ে আহত হন। উপস্থিত লোকজন দ্রুত তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজধানী ঢাকায় পাঠান।
নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আশরাফুল ইসলাম জানান, অগ্নিদগ্ধ মো. বাদল মিয়াকে আমাদের হাসপাতালে আনার পর তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। আগুনে তার পিঠের ১০ শতাংশসহ শরীরের মোট ৩০ শতাংশ পুড়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা