নরসিংদীতে দরিদ্র পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান
১০ এপ্রিল ২০২১, ০৪:১৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে দরিদ্র ও দুস্থ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫০০ টাকা করে নগদ অর্থ বিতরণ শুরু করা হয়েছে। শনিবার (১০ এপ্রিল) দুপুরে সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদে নগদ অর্থ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।
জেলা প্রশাসন জানিয়েছে, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে আগামী ১৬ এপ্রিলের মধ্যে জেলার ৭১টি ইউনিয়নের মোট ৩৭ হাজার ৮ শত জন দরিদ্র ও দুস্থ মানুষকে ৫০০ টাকা করে নগদ টাকা প্রদান করা হবে।
দুপুরে মেহেরপাড়া ইউনিয়নে নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ অর্থ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। একই সাথে জেলার ৬ উপজেলার ৭১টি ইউনিয়নে এ কার্যক্রম শুরু হয়েছে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কফিল উদ্দিন বাচ্চু, জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোতালিব পাঠান, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুল হাসান।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা