নরসিংদীতে দেশিয় তৈরি ৬০ লিটার মদসহ ৪ জন আটক
২৬ মে ২০২১, ০৫:২১ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:৫২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে দেশিয় তৈরি বাংলা মদসহ ৪ জনকে আটক করেছে র্যাব ১১। এসময় তাদের দখল থেকে ৬০ লিটার মদ ও মদ বিক্রির টাকা উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৫ মে) দিবাগত রাত নয়টার দিকে নরসিংদী শহরের বাজির মোড়স্থ মাছ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- মাধবদী থানার চৈতাব এলাকার করম আলীর ছেলে হুমায়ুন কবির (৫০), নরসিংদী পৌর এলাকার ব্রাহ্মন্দি মঞ্জিলখলা এলাকার নাছিরের ছেলে সাকিব (২০), বৌয়াকুর মহল্লা মতি দাসের ছেলে গোবিন্দ দাস (২২) ও হাজিপুর মাঝিপাড়ার রায়মন দাসের ছেলে তপন দাস (৪২)।
র্যাব ১১ এর সিপিএসসি নরসিংদীর কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ শাহ্ জালাল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, নরসিংদীর একটি আভিযানিক দল নরসিংদী পৌর শহরের বাজির মোড়স্থ মাছ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় কৃপা ফিস ট্রেডার্স দোকানের সাামনের গলির রাস্তার উপর হতে ০৪ জনকে ৪টি জারিকেন ভতি দেশীয় তৈরী বাংলা মদ (চোলাই মদ) সহ আটক করা হয়।
আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী, তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন কৌশলে দেশীয় তৈরী বাংলা মদ (চোলাই মদ) ক্রয় করে নরসিংদী জেলার সদর এলাকার বিভিন্ন জায়গায় বিক্রি করতো। তাদের বিরুদ্ধে মাদক বিক্রির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর গোয়েন্দা নজরদারীর মাধ্যমে অভিযোগের সত্যতা নিশ্চিত হয়ে হাতে নাতে আটক করা হয়।
এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি