নরসিংদীতে আবাসিক হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
৩১ মে ২০২১, ০৯:২২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩১ মে) বিকালে শহরের বাজিড় মোড়স্থ নিরালা নামক আবাসিক হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ জানায়, রোববার সন্ধ্যায় একাই নিরালা হোটেলের একটি কক্ষ ভাড়া নেন ওই নারী। এসময় হোটেল রেজিস্ট্রারে তার নাম ঠিকানা লেখা হয় রেহানা আক্তার (৩০), পিতা আবু তাহের, মাতা ফাতেমা জোহরা, গ্রাম ডৌকাদি, নরসিংদী। আজ সোমবার দুপুরে ভেতর থেকে হোটেল কক্ষের দরজা বন্ধ থাকায় ও তার সাড়া না পেয়ে সদর থানায় খবর দেয় হোটেল কর্তৃপক্ষ।
খবর পেয়ে বিকাল সাড়ে ৩টায় পুলিশ কক্ষের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে জানালার গ্রীলের সাথে ওই নারীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আতাউর রহমান জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। রেজিস্ট্রারে লেখা ওই ঠিকানা সঠিক কী না এবং এটা হত্যা না আত্মহত্যা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় হোটেল ম্যানেজার নাদিমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা