নরসিংদীতে হত্যা মামলার ৫ আসামী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
০৭ জুলাই ২০২১, ০৭:০৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে মাদক ব্যবসাকে কেন্দ্র করে ইসলাম মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় আরও ৫ পলাতক আসামী গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ও বুধবার পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের নিকট থেকে গুলিভর্তি একটি পিস্তল, ৩১০ পিস ইয়াবা ও ৩টি চাপাতি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো-নরসিংদী শহরের সাটিরপাড়া মহল্লার মৃত হারিছ মিয়ার ছেলে সুমন ওরফে শুটার সুমন (২২), বকুলতলা এলাকার আবু কালামের ছেলে দেলোয়ার (২৫), চৈতালপাড়া এলাকার বাদল মিয়ার ছেলে সনেট (২১), সাটিরপাড়া এলাকার সিদ্দিক মিয়ার ছেলে রাকিব মিয়া (২২) ও শিবপুর থানার বাড়ৈগাঁও এলাকার মৃত হাছেন আলীর ছেলে ইব্রাহিম (৩০)।
বুধবার (৭ জুলাই) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর।
তিনি জানান, পূর্ব শত্রুতার জেরে গত ১ জুলাই সন্ধ্যায় শহরের হোসেন বাজার এলাকায় ইসলাম মিয়া নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এ ঘটনায় রাতেই ১৬ জনের নাম উল্লেখসহ ৩/৪ জনকে অজ্ঞাত আসামী করে সদর মডেল থানায় মামলা করেন নিহতের মেয়ে ইয়াসমিন বেগম। মামলা করার পর ঐদিনই ৪ আসামীকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়। পরে তাদের দেয়া তথ্যমতে মঙ্গলবার (৬ জুলাই) অপর আসামী সুমন ওরফে শুটার সুমনকে গ্রেপ্তার করা হলে সে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দী দেয়। জবানবন্দীতে দেয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় আসামী দেলোয়ার হোসেনকে (৩৫) এবং তিনটি চাপাতি উদ্ধার করা হয়।
এছাড়া বুধবার ভোরে শিবপুর থানার বাড়ৈগাঁও এলাকা থেকে হত্যার ঘটনায় জড়িত অপর তিন আসামী সনেট, রাকিব ও ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের নিকট থেকে দুই রাউন্ড গুলিভর্তি একটি পিস্তল ও ৩১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা