পাঁচদোনায় কাভার্ডভ্যান-লেগুনা সংঘর্ষে ৬ জন নিহত, আহত-৫
১৬ জুলাই ২০২১, ০৩:৫৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে কাভার্ডভ্যানের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ লেগুনার ৬ যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬ যাত্রী। শুক্রবার (১৬ জুলাই) দুপুরে পাঁচদোনা-ঘোড়াশাল-টঙ্গী আঞ্চলিক সড়কের পাঁচদোনার ভাটপাড়া চাকশাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের ৬ জনের মধ্যে ৪ জনের পরিচয় নিশ্চিত করেছে জেলা পুলিশ। তারা হলেন-গাজীপুরের কালিগঞ্জ এলাকার মোজাফফর মিয়ার ছেলে চান মিয়া (৫৫), নেত্রকোনা জেলার আমান মিয়া (২৩), সুনামগঞ্জ জেলার আল আমিন মিয়া (২৩) ও নরসিংদীর বেলাবো উপজেলার বটেশ্বর এলাকার হাফিজ উল্লাহ (৪৫)। বাকী দুইজনের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘোড়াশাল থেকে একটি লেগুনা ১১ জন যাত্রী নিয়ে পাঁচদোনার দিকে যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা ঘোড়াশালগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে লেগুনাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে মুচড়ে উল্টে গিয়ে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হয়। স্থানীয়রা আহত আরও ৯ যাত্রীকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠালে সেখানে আরও ৪ জনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ কাভার্ডভ্যানটি জব্দ করলেও এর চালক পালিয়ে গেছে। নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় জানা গেলেও বাকী দুইজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। মরদেহগুলো সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। অসতর্কতামূলক গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা