নরসিংদীতে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
২০ জুলাই ২০২১, ০৮:৩১ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:৫২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
মহামারি করোনায় ক্ষতিগ্রস্ত অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন নরসিংদী ফ্রেন্ডস সোস্যাল অরগানাইজেশন। মঙ্গলবার (২০ জুলাই) বেলা ১১ টায় পৌর শহরের বাসাইল রেলগেইটস্থ সংগঠনের কার্যালয়ে দুই শতাধিক মানুষের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
নরসিংদী পৌরসভার প্যানেল মেয়র, ১নং ওয়ার্ড কাউন্সিলর ও নরসিংদী শহর জাতীয় শ্রমিকলীগের সভাপতি নূর মোহাম্মদ খন্দকার পারভেজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায়, দরিদ্রদের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করেন।
নরসিংদী ফ্রেন্ডস সোস্যাল অরগানাইজেশনের সভাপতি মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র সহ সভাপতি মোঃ জহিরুল ইসলাম জনি, সাধারণ সম্পাদক কামরুল হুদা আনসারী, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, জাহিদুল হাসান সুমন, আল মামুন খান নাঈম, নূরে আলম, শাহিন আফ্রাদ, রায়হান খান, মোঃ আলম মিয়া, কবির হোসেন মাছুম, গোলাম মাওলাসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
তারা বলেন, সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই আমাদের এই উদ্যোগ। করোনা ভাইরাস মহামারির এই পরিস্থিতিতে দিনমজুর, সুবিধাবঞ্চিত অনেক পরিবার খাদ্য সংকটের মধ্যে রয়েছে। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে নিম্ন আয়ের মানুষের মুখে খাবার তুলে দিতে আমাদের এই আয়োজন। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।
সংগঠনের সদস্যদের ব্যক্তিগত অর্থায়নে ঈদ সামগ্রী হিসেবে প্রতিটি পরিবারকে দেয়া হয়, ১ কেজি করে পোলাও চাল, ১ লিটার সোয়াবিন তৈল, ১ প্যাকেট সেমাই, ১ কেজি চিনি, গুড়ো দুধ ও ১ কেজি করে পিয়াজ।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি