নরসিংদীতে বাড়িতে ঢুকে ডাকাতি ও হত্যায় জড়িত ৪ জন গ্রেপ্তার
২৬ জুলাই ২০২১, ০২:০৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী শহরের নাগরিয়াকান্দি এলাকায় একটি দোতলা বাড়িতে ঢুকে ডাকাতি ও হত্যার ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ লুট করা স্বর্ণালংকার ও টাকা উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে পুলিশ সুপার সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম।
গ্রেপ্তারকৃতরা হলো, রায়পুরা উপজেলার বটতলি এলাকার মৃত সিদ্দিকের ছেলে শেখ ফরিদ (৩৫), একই উপজেলার বাহেরচর এলাকার আব্দুর রহমানের ছেলে রাজা মিয়া (৩২), চর আড়ালিয়ার রাজা মিয়ার ছেলে আল-আমিন (৩৩) এবং রাজনগর এলাকার রহিম উদ্দিনের ছেলে দুলাল মিয়া (৩৭)।
পুলিশ সুপার জানান, গত ১৬ জুলাই রাতে নরসিংদী পৌর শহরের নাগরিয়াকান্দি এলাকায় জানালার গ্রীল কেটে দোতলা একটি বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকারসহ মালামাল লুট করে সংঘবদ্ধ ডাকাত দলটি। এসময় ডাকাতিতে বাধা দেয়ায় গৃহকর্তা মোবারক হায়াতের ছেলে ইন্টারনেট ব্যবসায়ী সাজ্জাদ হোসেন আরিফ (৩২) কে ছুরিকাঘাতে হত্যা করে ডাকাতরা। এঘটনায় নিহতের পিতা মোবারক হায়াত বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করেন।
পরে ঘটনাটির তদন্ত ও আসামী গ্রেপ্তারের চেষ্টা শুরু করে পুলিশ। ডাকাতি ও হত্যার সাথে জড়িত সন্দেহে গত ২২ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার মরিচা এলাকা থেকে রায়পুরা উপজেলার মৃত সিদ্দিক মিয়ার ছেলে ডাকাত শেখ ফরিদকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে রোববার গ্রেপ্তার করা হয় ডাকাতি ও হত্যায় জড়িত আরো তিনজনকে।
গ্রেপ্তারকৃতরা প্রাথমিকভাবে ডাকাতি ও হত্যার ঘটনায় জড়িত থাকার স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এর আগেও ডাকাতির মামলা রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা