নরসিংদীতে আন্ত:জেলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, ৪ মোটরসাইকেল জব্দ
২৩ আগস্ট ২০২১, ০৭:০৩ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:৫০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে চার মোটরসাইকেলসহ আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগর।
এর আগে রোববার সন্ধ্যায় নরসিংদী পৌর এলাকার শালিধাস্থ নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো-নরসিংদী সদর থানার করিমপুর বাজার এলাকার হাবিবুল্লাহ সরকারের ছেলে আল রাব্বি (২৫), মনোহরদী থানার কোচেরচর এলাকার মিলন মিয়ার ছেলে তাপস মিয়া (২১), একই থানার চঙ্গভাঙ্গা এলাকার সোনা মিয়ার ছেলে মো. সোলমান (৩৫) , ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর থানার বাড়াইল এলাকার মেঘা মিয়ার ছেলে মো. শহিদ মিয়া (৪০) ও কিশোরগঞ্জের ভৈরব থানার পলতাকান্দা এলাকার মো. মজিবুর রহমানের ছেলে মো. হিসামুর রহমান (২৬)।

অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগর জানান, রোববার জেলায় বিশেষ অভিযান চালানোর সময় আন্ত:জেলা চোর চক্র নতুন বাসস্ট্যান্ড এলাকায় দুটি মোটরসাইকেল ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করার তথ্য পায় জেলা গোয়েন্দা পুলিশ। এসময় সেখানে অভিযানে গেলে গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে ৫/৬ জন দুটি মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করে। এসময় হাতেনাতে ৪ জনকে দুটি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে চোর চক্রের অপর সদস্য মো. হিসামুর রহমানকে ভৈরব থেকে গ্রেপ্তার করা হয় এবং তার দখল থেকে আরওেএকটি মোটরসাইকেল জব্দ করা হয়। এসময় ভৈরবের কমলপুর এলাকা একটি সিএনজি গ্যাস স্টেশনের সামনে থেকে আরও একটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশী জিজ্ঞাসাবাদে তারা জানায়, গ্রেপ্তার রাব্বি, তাপস মিয়া, মো. সোলমান ও শাহিদ মিয়া নামে পলাতক একজন পরস্পর যোগসাজশে নরসিংদী জেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে থাকে। চুরিকৃত মোটরসাইকেলগুলো কুমিল্লা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জেলায় বিক্রি করে থাকে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নরসিংদীসহ বিভিন্ন থানায় একাধিক চুরি, ডাকাতি ও মাদক মামলা রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি