নরসিংদীর শেকড়সন্ধানী লেখক সরকার আবুল কালাম আর নেই
৩০ আগস্ট ২০২১, ০৮:৫১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
চলে গেলেন নরসিংদীর শেকড় সন্ধানী লেখক সরকার আবুল কালাম । সোমবার (৩০ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় নরসিংদী শহরের সাটিরপাড়া এলাকায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই তথ্য নিশ্চিত করেন তার পারিবারের ঘনিষ্ঠজন জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প মালিক সমিতি বাংলাদেশ (নাসিব) এর নরসিংদী শাখার সভাপতি মোঃ রুস্তম আলী।
সরকার আবুল কালাম ১৯৪৪ সালে নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নের বাউশিয়া গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতা মরহুম আব্দুল হেকিম পন্ডিত ও মা মরহুম সুফিয়া বেগম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। সবমিলিয়ে তাঁর লেখা গ্রন্থের সংখ্যা ৩৮ টি।
পরিবার সূত্রে জানা যায়, তার বড় ধরনের কোনো সমস্যা না থাকলেও বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। গুণী এই লেখকের প্রাথমিক শিক্ষা করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে । তিনি রায়পুরার আদিয়াবাদ উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি, তৎকালীন নরসিংদী মহাবিদ্যালয় থেকে এইচ.এস.সি ও বি.এ সম্পন্ন করেন। সবশেষ, বি.এড কোর্স করেন ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ থেকে।
ছাত্রঅবস্থায় তিনি লেখালেখির সঙ্গে জড়িত হয়ে পড়েন। তার প্রথম উপন্যাস ‘চমন’ । এছাড়াও নরসিংদীর শহিদ বুদ্ধিজীবী, কন্যা জায়া জননী, নরসিংদীর মুক্তিযুদ্ধ, নরসিংদীর গুণীজন, মানুষ আর মনুষ্যত্বের ভাবনা লিপি, নরসিংদীর ঐতিহ্য কথা, নরসিংদীর চর এলাকার মাটি ও মানুষসহ বিভিন্ন বইয়ে আঞ্চলিক শেকড় খুঁজেছেন। যার ফলে স্থানীয়ভাবে তিনি শেকড়সন্ধানী লেখক স্বীকৃতি পেয়েছেন। সবশেষ, চলতি বছরের জুলাইয়ে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি তাকে গুণীজন সম্মাননা প্রদান করে। এছাড়াও আলাউদ্দিন আল আজাদ সাহিত্য পুরষ্কর, নীলাচলে কলাবিতান সাহিত্য পুরস্কার সম্মাননাসহ নানা সম্মানে ভূষিত হন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা